নিউজ টাঙ্গাইল ডেস্কঃ টাঙ্গাইলের মির্জাপুরে বিল থেকে এক অজ্ঞাত (৬০) ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার (৪ সেপ্টেম্বর) রাত ৭টার দিকে উপজেলার আনাইতারা ইউনিয়নের আটঘরি চরপাড়া বিল থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
আনাইতারা ইউনিয়নের ৯নং ওয়ার্ড মেম্বার মো. মাহফুজুর রহমান খান জানান, বেলা ৫টার দিকে চরপাড়া এলাকার ওই বিলে ভাসমান অবস্থায় একটি লাশ দেখতে পায় লোকজন। পরে পুলিশে খবর দিলে তারা বিল থেকে রাত ৭টার দিকে লাশটি উদ্ধার করে।
এ ব্যাপারে মির্জাপুর থানার উপ-পরিদর্শক (এস.আই) মো. কামাল হোসেন জানান, খবর পেয়ে বিল থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। তবে লাশের পরিচয় শনাক্ত করা যায়নি। সুরতহাল শেষে লাশটি থানায় নিয়ে আসা হয়েছে। রোববার ময়না তদন্তের জন্য লাশটি টাঙ্গাইল মর্গে পাঠানো হয়েছে। জনগণ মারফত জানতে পেরেছি লোকটি মানসিক ভারসাম্যহীন ছিলেন।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
