Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

মির্জাপুরে একাব্বর হোসেন এম.পি গোল্ডকাপ টুর্নামেন্ট উদ্বোধন

News Tangail

মির্জাপুর প্রতিনিধি : টাঙ্গাইলের মির্জাপুরে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. একাব্বর হোসেন এম.পি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে পৌর সদরের শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে এ টুর্নামেন্টটির শুভ উদ্বোধন করেন, পৌর মেয়র সাহাদৎ হোসেন সুমন। উদ্বোধনী খেলায় ভাওড়া ইউনিয়ন পরিষদ একাদশ বনাম বাংগলা কল্যাণ সমিতি একাদশ দল অংশ নেয়।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার ভূমি মো. মঈনুল হক, থানা অফিসার ইনচার্জ মো. সায়েদুর রহমান, পরিদর্শক (তদন্ত) মোশাররফ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ ওয়াহিদ ইকবাল, যুবলীগের আহ্বায়ক শামীম আল মামুন, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মনির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক খ. মোফাজ্জল হোসেন দুলাল, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. সাদ্দাম হোসেন প্রমুখ।

নক-আউট পর্বের উদ্বোধনী খেলায় উপজেলার বাংগলা কল্যাণ সমিতি একাদশ দল ভাওড়া ইউনিয়ন পরিষদ একাদশ দলকে ২-০ গোলে পরাজিত করে। উদ্বোধনী দিনে মাঠের চারপাশ ও গ্যালারী ভর্তি ব্যাপক দর্শকের উপস্থিতি লক্ষ্য করা যায়।

এ ধরণের সুন্দর আয়োজনের জন্য সাংসদ মো. একাব্বর হোসেন এম.পিকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন সকল পেশার মানুষ।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version