Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

মির্জাপুরে একাব্বর হোসেন গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনালে বিজয়ী বাংগলা

মির্জাপুর প্রতিনিধি : বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. একাব্বর হোসেন এম.পি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সাফর্তা জনকল্যাণ সমিতি একাদশ দলকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে বিজয়ী হয়েছে স্বাগতিক বাংগলা কল্যাণ সমিতি একাদশ দল।0

বৃহস্পতিবার বিকেলে উপজেলার পৌর সদরে অবস্থিত শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ফাইনাল খেলার শুভ উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো: একাব্বর হোসেন এম.পি।
খেলার প্রথমার্ধে দু দলের খেলোয়ারদের মধ্যে চলে হাড্ডাহাড্ডি লড়াই। প্রথমার্ধে দু পক্ষেই গোল শূন্য অবস্থায় ছিলো। তবে দ্বিতীয়ার্ধের শুরুতে এবং মাঝামাঝি সময়ে দুর্দান্ত খেলে ২ বল জালে গড়িয়ে এগিয়ে যায় স্বাগতিক বাংগলা কল্যাণ সমিতি একাদশ দল। নির্ধারিত সময়ের মধ্যে আর কোনো দল গোল না করতে পারলে খেলায় বিজয় লাভ করে বাংগলা একাদশ দল।

পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে টাঙ্গাইল জেলা প্রশাসক মোঃ শহীদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাহিদ আহ্সান রাসেল এম.পি।

সে সময় টাঙ্গাইল-০৫ আসনের এম.পি মো. ছানোয়ার হোসেন, ০৩- এম.পি মো. আতাউর রহমান খান, ০৭- এম.পি মো. একাব্বর হোসেন, সাবেক সাংসদ হারুন-অর-রশিদ, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব জাফর উদ্দীন, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, প্রতিমন্ত্রীর সচিব মোঃ মজিবর রহমান, পৌর মেয়র সাহাদৎ হোসেন সুমন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুল মালেক, সহকারি কমিশনার ভূমি মো. মঈনুল হক, থানা অফিসার ইনচার্জ মো. সায়েদুর রহমান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মনির ইসলাম প্রমুখ। এছাড়াও বিভিন্ন ইউপি চেয়ারম্যান, সুশীল সমাজের ব্যক্তিবর্গ, বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য এ ফুটবল খেলা দেখতে মাঠের চারপাশ, বিভিন্ন ভবনের ছাদসহ বিভিন্ন জায়গায় ৩০ হাজারের অধিক উৎসুক জনতার ঢল ছিলো লক্ষণীয়।

খেলায় বিজয়ী দলকে ১ লাখ টাকা ও রানার্সআপ দলকে ৫০ হাজার টাকা ও গোল্ডকাপ ট্রফি পুরস্কার হাতে তুলে দেন অতিথিবৃন্দ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version