Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

মির্জাপুরে ওসিসহ চার পুলিশ সদস্য আহত

News Tangail
নিউজ টাঙ্গাইল ডেস্কঃ টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভা নির্বাচনে চার নম্বর ওয়ার্ডে আম্মাতুন্নেছা কিন্ডারগার্টেন স্কুল কেন্দ্রে ফল ঘোষণার পর  ওসিসহ ৪ পুলিশ সদস্যর ওপর হামলার ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যা সাতটার দিকে ওই কেন্দ্রের ভোট গণনা শেষে ফেরার পথে এ হামলার ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ওই কেন্দ্রে ভোট গণনা শেষে ফলাফল ঘোষনার পর পরাজিত প্রার্থীদের সমর্থকরা ওই এলাকার সওদাগড় পাড়ার চার রাস্তার মোড়ে রাস্তায় গাছ ফেলে ব্যারিকেড সৃষ্টি করে।
পুলিশ ব্যারিকেড সরাতে গেলে পরাজিত প্রার্থীদের সমর্থকরা ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ রিজাউল হক দিপুসহ চার পুলিশ সদস্য আহত হন। এ ছাড়া উত্তেজিত সমর্থকরা ওসির গাড়িও ভাঙচুর করে। পুলিশ আত্মরক্ষার্থে নয় রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে । আহত পুলিশ সদস্যরা মির্জাপুর কুমুদিনী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছন বলে জানা গেছে। হামলাকারীদের পুলিশ শনাক্ত করতে পারেনি বলে ওসি জানিয়েছেন।
তবে হামলাকারীদের কেউ আহত হয়েছেন কিনা তা জানা যায়নি।
এ ব্যাপারে মির্জাপুর থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে ওসি শেখ রিজাউল হক দিপু জানিয়েছেন।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version