মির্জাপুর প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভার ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি মো. আরিফুল ইসলাম আরিফ ও সম্পাদক মোজাম্মেল হক নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে পৌর সদরের আলহাজ্ব শফি উদ্দিন মিঞা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে আয়োজিত সম্মেলনের শুভ উদ্বোধন করেন, পৌর আ.লীগের সভাপতি ফরহাদ উদ্দিন আছু।
সম্মেলনের ১ম অধিবেশনে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. লাল মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, পৌর মেয়র ও উপজেলা আ.লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাহাদৎ হোসেন সুমন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক মো. আলম মিয়া।
এছাড়াও টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য ও উপজেলা আ.লীগের সহ-সভাপতি সাইদুর রহমান খান বাবুল, সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম শিপলু, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সোহেল রানা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজহারুল ইসলাম, যুবলীগের আহ্বায়ক শামীম আল মামুন, যুগ্ম-আহ্বায়ক আবিদ হোসেন শান্ত, সেচ্ছাসেবক লীগ সভাপতি হাজী আবুল হোসেন, শ্রমিক লীগ সভাপতি মোতালেব মিয়া, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সিয়ামসহ উপজেলা আ.লীগ এবং সহযোগী সকল সংগঠনের নেতৃবৃন্দ উক্ত সম্মেলনে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন ২নং ওয়ার্ড কাউন্সিলর আমিরুল কাদের লাবন।
সম্মেলনের ২য় অধিবেশনে সভাপতি পদে কোনো প্রতিদ্বন্দি না থাকায় মো. আরিফুল ইসলাম আরিফ সভাপতি এবং সাধারণ সম্পাদক পদপ্রার্থী অলিম মিয়া তার নিকটতম প্রতিদ্বন্দি প্রার্থীকে সমর্থন জানালে মোজাম্মেল হক সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
