সোমবার, এপ্রিল ১৩, ২০২৬
Homeটাঙ্গাইল জেলামির্জাপুরমির্জাপুরে চলছে মাটি কাটার মহোৎসব

মির্জাপুরে চলছে মাটি কাটার মহোৎসব

মোঃ কাইয়ুম মিয়া, মির্জাপুর প্রতিনিধি:  টাঙ্গাইলের মির্জাপুরে অবৈধ মাটি ব্যবসায়ীরা দিন-রাত নির্বিশেষে নদী ও কৃষিজমি থেকে মাটি উত্তোলন করছে। দিনের বেলা মাটি কাটার মহোৎসব চলে, রাতের বেলা চলে সরবরাহ। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ভেকু মেশিন দিয়ে মাটি উত্তোলন করে তা বিক্রি হচ্ছে নিকটবর্তী ইটভাটাসহ বিভিন্ন ব্যক্তির কাছে।

স্থানীয়রা জানায়, হাঁটুভাঙ্গা ও বংশাই সেতুর পূর্ব পার্শ্বে সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত নদীর পাড়ে বিশাল আকারে গর্ত করে মাটি কেটে নেওয়া হচ্ছে। তরফপুর ইউনিয়নের পাথড়ঘাটা এলাকায় বিশাল ড্রেজার বসিয়ে সরকারি প্রকল্পের নাম ভাঙিয়ে মাটি খনন করা হচ্ছে। এর ফলে নদী পাড়ের রাস্তা-ঘাট ক্ষতিগ্রস্ত হচ্ছে, বসত বাড়ি ঝুঁকির মুখে পড়ছে, এবং কৃষকরা ফসলি জমি হারানোর শঙ্কায়।

স্থানীয় শহিদুল ইসলাম বলেন, “সরকারিভাবে কাজ হলেও মাটির অতিরিক্ত উত্তোলন নদী পাড়ের আমাদের রাস্তাঘাট ও বাড়িঘর ভেঙে দেবে। নদী খনন প্রাকৃতিক নিয়মে হোক যাতে ক্ষতি না হয়।”

উপজেলা সহকারী (ভূমি) মো. তারেক আজিজ জানান, অভিযোগ পেলে অভিযান চালানো হবে এবং সঠিক তথ্য দিলে মাটি উত্তোলন রোধে কার্যক্রম অব্যাহত থাকবে।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular