Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

মির্জাপুরে ছাত্রলীগের উদ্যোগে মশক নিধন অভিযান

মির্জাপুর প্রতিনিধি : মহামারী ডেঙ্গুর প্রকোপ থেকে বাঁচতে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা ছাত্রলীগের উদ্যোগে মশক নিধন অভিযান পরিচালনা করা হয়েছে।

রোববার মির্জাপুর প্রধান বাজার, পুরাতন বাসস্ট্যান্ড, কাকলী মোড়, শহীদ মিনার চত্বর, ইউনিয়নপাড়াসহ পৌর সদরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। প্রায় ২ ঘন্টা ব্যাপী এ অভিযান চলে।

কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক তাহরিম হোসেন সীমান্ত, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সিয়াম, সহ-সভাপতি শেখ রাসেল হাসান রকি, সাংগঠনিক সম্পাদক জিহাদ, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওয়াকিল আহমেদসহ অর্ধশতাধিক নেতাকর্মীরা এ অভিযানে অংশ নেয়।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version