Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

মির্জাপুরে জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মির্জাপুর প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে জাতীয় সাংবাদিক সংস্থার ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। শুক্রবার(১২ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় সাংবাদিক সংস্থার কার্যালয়ে কেক কাটার মধ্য দিয়ে এই প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় মির্জাপুর শাখার সভাপতি সাংবাদিক মো.মাজহারুল ইসলাম শিপলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. জোবায়ের হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণদিক তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো.জুবায়ের হোসেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. গিয়াস উদ্দিন, মির্জাপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি মীর আনোয়ার হোসেন টুটুল, দৈনিক সংবাদ পত্রিকার স্টাফ রিপোর্টার মো. সাদ্দাম খান, মির্জাপুর থানার উপ-পরিদর্শক মো. রুবেল মিয়া, উপ-পরিদর্শক মো. শফিকুল ইসলাম।

এছাড়াও জাতীয় সাংবাদিক সংস্থার সকল সদস্যসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন । আলোচনা শেষে কেক কেটে জম কালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version