Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

মির্জাপুরে টাকা জমা দিতে যাওয়ার সময় ২৬ লাখ টাকা ছিনতাই

News Tangail

মির্জাপুর প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে গুলি করে ফিল্মি স্টাইলে ডিস্ট্রিবিউশন ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিঃ’র অগ্রণী ট্রেডিং কর্পোরেশন কোং লিঃ মির্জাপুর শাখার বিতরণ কেন্দ্রের ২ জন সুপারভাইজার কাজী আসাদুল হক ও মোহন সাহা, একাউন্টার আ.মতিনের কাছ থেকে ২৬ লাখ ৪০ হাজার টাকা ছিনতাই করে নিয়ে গেছে সন্ত্রাসীরা। রোববার সকালে ঢাকা-টাঙ্গাইল (পুরাতন) মহাসড়কে (পৌর সদরের মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে) এ ঘটনা ঘটে।

সুপারভাইজার কাজী আসাদুল হক জানান, অগ্রণী ব্যাংকে ২৬ লাখ ৪০ হাজার জমা দেওয়ার উদ্দেশ্যে টাকা নিয়ে অফিস থেকে বেরিয়ে মহাসড়কের পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে পৌছালে সামনে থাকা ৪টি মোটরসাইকেলের ৮ জন আরোহী আমাদের সাথে থাকা দুটি মোটরসাইকেলের গতিরোধ করে সঙ্গে সঙ্গেই মোটরসাইকেলের চাবি নিয়ে নেয়। তাদের পরিচয় জানতে চাইলে গালি এবং আমাদের মাথা নিচু করে সাথে থাকা টাকার ব্যাগ নিতে চাইলে একাউন্টার ব্যাগ নিয়ে মোটরসাইকেল থেকে নামলে তার মাথায় পিস্তল ঠেকিয়ে জঙ্গলে ফাঁকা গুলি করে তাদের কাছ থেকে সু কৌশলে টাকার ব্যাগ নিয়ে নেয় সন্ত্রাসীরা। সন্ত্রাসীরা সকলেই হেলমেট এবং মুখে মাস্ক পড়া ছিলো বলেও জানান তিনি।

মির্জাপুর থানায় সংবাদটি জানানোর পর পুলিশের পক্ষ থেকে সন্ত্রাসীদের আটক করতে সকল ধরণের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পরিদর্শক মোশাররফ হোসেন। উপজেলার বিভিন্ন স্থানে চেকপোস্টও বসানো হয়েছে। অভিযোগ প্রক্রিয়াধীন।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version