Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

মির্জাপুরে টেম্পু উল্টে নিহত ১

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে টেম্পু উল্টে আব্দুল বারেক (৭০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। শুক্রবার (১০ মে) সকালে উপজেলার উয়ার্শী-বালিয়া রোডের রাজনগর এলাকায় এ ঘটনা ঘটে। মির্জাপুর থানার ওসি একেএম মিজানুল হক এ তথ্যটি নিশ্চিত করেছেন। নিহত বারেক উপজেলার ঘুগী গ্রামের বাসিন্দা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মির্জাপুর পুরাতন বাসস্ট্যান্ড থেকে ছেড়ে আসা উয়ার্শীগামী টেম্পু রাজনগর ব্রিজ এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে টেম্পুটি উল্টে যায়। এসময় চারজন যাত্রীকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল বারেক নামের ওই ব্যক্তি নিহত হন।

ওসি একেএম মিজানুল হক বলেন, ‘চিকিৎসাধীন অবস্থায় বারেকের মৃত্যু হয়। অপর আহতরা চিকিৎসাধীন রয়েছে। তবে তারা এখন অনেকটাই ভালোর দিকে।’

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version