Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

মির্জাপুরে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল নারী শ্রমিকের

ছবি: নিউজ টাঙ্গাইল।

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের মির্জাপুরে ট্রেনে কাটা পড়ে নাজমা বেগম (৩২) নামে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ধেরুয়া রেল ক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।

নাজমা বেগম গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার রায় গ্রামের হামিদুল ইসলামের স্ত্রী। তিনি উপজেলার গোড়াই গোড়াই নাহিদ কটন মিলে কর্মরত ছিলেন এবং একই এলাকায উত্তর নাজিরপাড়ায় আব্দুর রহিমের বাড়িতে ভাড়ায় বসবাস করতেন।

গোড়াই ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড সদস্য স্থানীয়দের বরাত দিয়ে আদিল খান জানান, নাজমা বেগম ওই এলাকায় শাক তুলতে যাওয়ার জন্য রেললাইন পার হচ্ছিল। এসময় ঢাকাগামী স্পেশাল-৭ ট্রেনে কাটা পড়েন এবং ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন।

তিনি আরও জানান, খবর পেয়ে গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে থানার এএসআই শাহ আলম এসে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

এ ঘটনায় মির্জাপুর রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার রকিবুল হাসান জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version