Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

মির্জাপুরে প্রথম নারী মেয়র

News Tangail

নিউজ টাঙ্গাইল: টাঙ্গাইল জেলার মির্জাপুর পৌরসভা নির্বাচনে প্রথমবারের মতো নারী মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের সালমা আক্তার শিমুল। তিনি নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ১২ হাজার ৪৭৮ ভোট।

আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীক নিয়ে শফিকুল ইসলাম ফরিদ পেয়েছেন ২ হাজার ৯২৪ ভোট।

উপজেলা নির্বাচন অফিস থেকে জানানো হয়, নয়টি ওয়ার্ডের ১০ কেন্দ্রে ২২ হাজার ৩৪৯ জন ভোটারের মধ্যে ১৫ হজার ৯০৫ জন ভোটার ভোট দেন। শতকরা ভোট পড়েছে ৭১ ভাগ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version