Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

মির্জাপুরে বাসের ধাক্কায় গুরুতর আহত ২

মির্জাপুর প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে বাসের ধাক্কায় ২ জন গুরুতর আহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নতুন বাইপাস এলাকায় এ দূর্ঘটনা ঘটে। দূর্ঘটনায় আহতরা হলেন, পৌর সদরের পোষ্টকামুরী গ্রামের বাবুল মিয়ার ছেলে তুহিন মিয়া (১৯) ও ফতেপুর ইউনিয়নের মো. সানোয়ার মিয়ার ছেলে সজিব মিয়া (১৯)।

জানা গেছে, বিকেলে দুই বন্ধু মিলে বাসা থেকে বেরিয়ে বাজারে আসে। সন্ধ্যার দিকে বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হলে বাইপাস এলাকায় পৌছালে পেছন দিক থেকে অজ্ঞাতনামা একটি বাস গাড়ি তাদের ধাক্কা দেয়। পরে আহতাবস্থায় তাদের উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের দুজনেরই মাথায়ই প্রচন্ড আঘাত এবং অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করা হয়েছে।

গোড়াই হাইওয়ে থানার ওসি মনিরুজ্জামান বিষয়টি অবগত নন বলে জানান তবে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version