Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

মির্জাপুরে ব্যবসায়ীর বাড়িতে দুঃসাহসিক চুরি

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের মির্জাপুরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। বুধবার (৪ মার্চ) রাতে উপজেলা সদরের মির্জাপুর গ্রামে জুয়েলারি ব্যবসায়ী শ্যামল কুমার সাহার বাড়িতে এই চুরির ঘটনা ঘটে। চোরের দল ৪ তলা ভবনের জানালার গ্রিল ভেঙে ঘরে প্রবেশ করে আলমারিতে রাখা ৫০ ভরি স্বর্ণ, নগদ ৩৫ হাজার টাকা লুটে নেয়। এ সময় ওই বাড়িতে কেউ ছিল না বলে এলাকার লোকজন জানায়।

এ ব্যাপারে মির্জাপুর থানায় গৃহকর্তার স্ত্রী সরিষাদাইড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুক্তি সাহা একটি সাধারণ ডাইরি করেছেন বলে পুলিশ জানিয়েছেন। গৃহকর্তা শ্যামল কুমার সাহা ঢাকায় জুয়েলারি ব্যবসা করেন বলে জানা গেছে।

এ বিষয়ে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সায়েদুর রহমানের সাথে কথা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version