সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
Homeটাঙ্গাইল জেলামির্জাপুরমির্জাপুরে ভরদুপুরে বজ্রপাতে কৃষক নিহত

মির্জাপুরে ভরদুপুরে বজ্রপাতে কৃষক নিহত

মির্জাপুর প্রতিনিধি : টাঙ্গাইলের মির্জাপুরে ভরদুপুরে বজ্রপাতে কৃষক নিহত হয়েছে। বুধবার দুপুর সাড়ে তিনটার দিকে উপজেলার বন্দ্যে কাওয়ালজানী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ঐ গ্রামের মৃতঃ জয়েন উদ্দিনের ছেলে নাজিম উদ্দিন (৬৫)।

স্থানীয় গ্রামবাসী মির্জাপুর সরকারি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক মো.সাইফুল ইসলাম জানান, নিহত নাজিম উদ্দিন পেশায় কৃষক ছিলেন। প্রতিদিনের মতো দুপুরের খাবার খেয়ে বাড়ি থেকে মাঠে কাজের উদ্দেশ্যে রওনা হয়েছিলো তিনি। তবে পথিমধ্যে কাওয়ালজানী দক্ষিণপাড়া পৌছালে বেলা সাড়ে তিনটার দিকে হঠাৎ একটি গাছের উপর বজ্রপাত পড়ে। এতে ঘটনাস্থলেই নাজিম উদ্দিন নিহত হয়। এ ঘটনার পর নিহতের পরিবার ও ঐ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহত নাজিম উদ্দিনের পরিবারে স্ত্রীসহ ৪ ছেলে ও ১ মেয়ে সন্তান রয়েছে।

বুধবার রাত সাড়ে আটটায় স্থানীয় জামে মসজিদে তার জানাযা শেষে সামাজিক কবরস্থানে দাফন কাজ সম্পন্ন করা হবে।

উল্লেখ্য গত দেড় বছর পূর্বেও উক্ত ঘটনাস্থলেই কুকুরের মুখ থেকে এক নবজাতক উদ্ধার করে গ্রামবাসী।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular