মির্জাপুর প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে হাত-পা বাঁধা এবং গলায় গামছা পেচানো অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে উপজেলার ধেরুয়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
দেওহাটা পুলিশ ফাঁড়ির এএসআই মো. সেলিম রেজা জানান, নিহত পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার চররূপপুর গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে মো. কামাল হোসেন (৪৩)। নিহতের কাছ থেকে একটি ব্যাগ, জাতীয় পরিচয়পত্র পাওয়া গেছে।
এলাকাবাসী জানান, বৃহস্পতিবার দুপুরে মহাসড়কের পাশে হাত-পা বাঁধা অবস্থায় একজন লোককে পড়ে থাকতে দেখলে তারা পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।
সংবাদটি করা পর্যন্ত তথ্যে থানা পরিদর্শক (তদন্ত) মোশাররফ হোসেন জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করার প্রক্রিয়া চলছে, ময়নাতদন্ত শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
