Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সন্তানদের জন্য বাঁচতে চায় মা

দুটি ফুটফুটে সন্তানের জননী মোসাম্মৎ সুমি বেগম। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মহেড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের গবড়া গ্রামের হতদরিদ্র বাসিন্দা মোঃ আরিফ হোসেনের স্ত্রী তিনি। অভাবের সংসারে দেখা দিয়েছে মরণব্যাধি। দীর্ঘদিন যাবৎ কিডনি সমস্যায় ভুগছেন তিনি। ডাক্তার জানিয়েছেন সুমি বেগমের দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে।  এমতাবস্থায় কিডনি পরিবর্তন না করলে হয়তো আর তাকে বাঁচানো সম্ভব না।

কিডনি পরিবর্তন করতে প্রায় ১৩-১৪ লক্ষ টাকার প্রয়োজন যা তার হতদরিদ্র স্বামীর পক্ষে বহন করা একেবারেই অসম্ভব,  স্ত্রীর চিকিৎসা করাতে যেয়ে আরিফ মিয়া আজ নিঃস্ব প্রায়। চিকিৎসার ব্যয় বহন করতে যেয়ে চাষের জমি এবং জীবিকা নির্বাহের যে ছোট চায়ের দোকান ছিলো তা বিক্রি করে দিয়েছেন আরিফ মিয়া। এতেও কোন সমস্যার সমাধান পাচ্ছেন না আরিফ।  এখন আর  চিকিৎসা ব্যয় চালানো তার পক্ষে কোন ভাবেই সম্ভব হচ্ছেনা।

ফুটফুটে ছোট দুটি সন্তান তাদের, একটি ছেলে একটি মেয়ে, মেয়েটি মাদ্রাসায় পড়াশোনা করে মাকে হারালে ছোট এ দুটি সন্তান কিভাবে বেঁচে থাকবে একমাত্র আল্লাহ তালায় ভাল জানেন। তাই অসুস্থ মা সুস্থ হয়ে বেঁচে থাকতে চায় তার সন্তানদের জন্য। এখন একমাত্র আল্লাহর রহমত এবং আমার আপনার সহযোগিতায় পারে এই মাকে তার সন্তানদের কাছে ফিরিয়ে দিতে।

মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। আমরা কি পারিনা এই অসুস্থ  মাকে সুস্থ করে তার ফুটফুটে দুটি সন্তানকে মায়ের ভালবাসা ফিরিয়ে দিতে? আসুন না এগিয়ে আসি এই মায়ের জীবন বাঁচাতে। আপনারা যারা এ দুটি মাসুম সন্তানের জননীর চিকিৎসার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চান নিচে দেয়া আরিফ মিয়ার (স্বামী) নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন। মোবাইল নাম্বার –01313884852 বিকাশ পারসোনাল –01313884852আমাদের একটি শেয়ার বাঁচতে পারে একটি পরিবার।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version