Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

মির্জাপুরে সাপের কামড়ে যুবকের মৃত্যু

মির্জাপুর প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে সাপের কামড়ে আবু সাঈদ (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার ( ১৪ই সেপ্টেম্বর) সকাল ৮ টার দিকে এই ঘটনা ঘটে। মির্জাপুর কুমুদিনী হাসপাতাল ও মির্জাপুর থানা সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। নিহত সাঈদ উপজেলার আজগানা ইউনিয়নের মৃত ওয়াহাব মিয়ার ছেলে।

নিহত সাঈদের চাচাতো ভাই জোবায়ের জানায়, সকাল বেলা ঘুম থেকে উঠে খাটে উপর থেকে পা নামিয়ে বসে ছিলো সে। হঠাৎ পায়ের গোড়ালির দিকে কিছু একটা কামড় দিয়েছে বুঝতে পেরে নিচের দিকে তাকিয়ে দেখেন সাপ।

পরে স্থানীয়রা তাকে সেখান থেকে উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে তাকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। কিন্তু কুমুদিনী হাসপাতালে নেওয়ার পথে রাস্তায়ই মৃত্যু হয় সাঈদের।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version