মোঃ কাইয়ুম মিয়া মির্জাপুর(টাঙ্গাইল):টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা জামুর্কী ইউনিয়নের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাকুল্যা ফিলিং স্টেশনের পূর্বপাশ থেকে হাত বাঁধা এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
রবিবার (১৯ এপ্রিল) সকাল নয়টার দিকে মির্জাপুর থানা পুলিশ মহাসড়কের পাশ লাশ উদ্ধার করে এবং নিহত যুবকের নাম আতিকুর রহমান বলে নিশ্চিত করেন।
তিনি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দশ আনি বকশিয়া গ্রামের খালেদুর রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, রবিবার সকালে স্থানীয় লোকজন মহাসড়কের পাশে উক্ত স্থানে হাত বাঁধা এক যুবককে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে মির্জাপুর থানার (এসআই) মো. সুমন ঘটনাস্থলে গিয়ে হাত বাঁধা যুবককে উদ্ধার করে জামুর্কীস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. সুমন বলেন, শনিবার রাতের যে কোন সময় আতিকুর রহমান ছিনতাইকারীর কবলে পড়ে প্রাণ হারান বলে ধারণা প্রাথমিক ধারণা করা হচ্ছে। সুরতহাল শেষে মরদেহ ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক তথ্য জানা যাবে বলে তিনি গণমাধ্যমকে জানান।

