Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

মুক্তিযোদ্ধা, জেলা ও নারী কোটা বহাল রাখার দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন

News Tangail

নিজস্ব প্রতিনিধি: মুক্তিযোদ্ধা,জেলা ও নারী কোটা বহাল রাখার দাবিতে টাঙ্গাইলের সরকারি সা’দত কলেজে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সচেতন শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুরের কলেজ ক্যাম্পাসে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। এসময় বক্তব্য রাখেন তমাল খান, লুৎফর রহমান, হাবিব সিকদার, হাবিবুর রহমান সুজন, সোহান সিকদার, আকাশ, আজাদ সিকদার, রিফাত খান প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, নারীরা বাংলাদেশে প্রতিটি উন্নয়নে অগ্রগতি ভূমিকার রাখতে চায়। সেই ক্ষেত্রে নারী কোটা বহাল রাখার দাবি জানায় শিক্ষার্থীরা।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version