নিজস্ব প্রতিনিধি : প্রায় তিন বছর কারাভোগ শেষে জামিনে মুক্ত হয়েছেন টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে দুই দফায় নির্বাচিত সাবেক সংসদ সদস্য আমানুর রহমান খান রানা।
মঙ্গলবার সকালে টাঙ্গাইল কারাগার থেকে জামিনে মুক্তি পেয়ে আমানুর রহমান খান রানা ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেয়ার জন্য সরাসরি ঢাকার উদ্দেশে রওনা হন। দুপুর ১২টা তিনি ধানমন্ডিতে পৌঁছান তিনি। দুপুর ১২টা ৩০ মিনিটে তিনি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তর্বক অর্পন করেন। এ সময় তার সাথে বিপুল সংখ্যাক নেতা কর্মী উপস্থিত ছিলেন।
জানা যায়, ধানমন্ডি থেকে সাবেক সাংসদ রানা তার পিতা ঘাটাইলের বর্তমান সাংসদ সদস্য আতোয়ার রহমানের ন্যাম ভবনস্থ ফ্যাটে অবস্থান করেবেন। শাররিক অসুস্থতার কারনে তিনি বেশ কিছু দিন ঢাকায় অবস্থান করবেন বলে জানা গেছে।
এর আগে তার মুক্তির সময় টাঙ্গাইল কারাগার গেটে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়। পুলিশ ও কারারক্ষীরা কারাগারের আশপাশে কাউকে ভিড় করতে দেয়নি। তবে সকাল থেকেই রানার কর্মী ও সমর্থকরা কারাগার গেটে ভিড় জমায়। এ সময় কারারক্ষী ও পুলিশ তাদের দুরে সরিয়ে দেয়।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
