Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

মুজিববর্ষে টাঙ্গাইলে ভূমি ও গৃহহীন আরও ৩৪৯ পরিবার পাচ্ছেন পাকাঘর

ছবি: নিউজ টাঙ্গাইল।

এর মধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় ৭৫ টি ভূমিহীন ও গৃহহীন পরিবার ঘর পাবেন। ইতিপূর্বে ২ হাজার ৯৯৩ টি ঘর
হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার ( ২১ জুলাই) প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপের ঘরগুলো আনুষ্ঠানিকভাবে ঘর হস্তান্তরের কার্যক্রম উদ্বোধন করবেন।

বুধবার (২০ জুলাই) সকালে সদর উপজেলার পাইকমুড়িল আশ্রয়ণ প্রকল্পে জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি এ তথ্য জানান।

জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছে সারা
বাংলাদেশে একজন মানুষও ভূমি ও গৃহহীন থাকবে না। এরই অংশ হিসেবে সারা বাংলাদেশে আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে গৃহহীনদের গৃহ নির্মাণ করে দেয়া হচ্ছে। সেই ধারাবাহিকতায় টাঙ্গাইল জেলায় আরও ৩৪৯ ঘর প্রস্তুত করেছি। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘর হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করবেন। গৃহহীনদের একেকটি ঘর তাদের একেকটি অঙ্গীকার।

তিনি আরও বলেন, ইতিপূর্বে যে সকল গৃহহীনদের মাঝে ঘর হস্তান্তর করা হয়েছে। সেই সব আশ্রয়ণে বিশুদ্ধ পানি, বিদ্যুৎ, বৃক্ষরোপন করা হয়েছে। এ ছাড়াও তাদের স্বাবলম্বী করতে সেলাই প্রশিক্ষণের মাধ্যমে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। এ দিকে বন্যায় ভাঙনের শিকার হয়ে যে সকল মানুষ গৃহহীন ও ভূমিহীন হবে তাদেরও তালিকা প্রস্তুত করে জমিসহ গৃহ নির্মাণ করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সোহানা নাসরিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রানুয়ারা খাতুন, সহকারি কমিশনার (ভূমি) অতনু বড়ুয়া, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ, বাঘিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম মতিয়ার রহমান মন্টু প্রমুখ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version