Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

মেয়ের সামনে মাকে ধর্ষণের অভিযোগে ডিবি পুলিশের এসআই গ্রেপ্তার

News Tangail

মেয়েকে ডাক্তার দেখাতে এসে রাতে খুলনার একটি আবাসিক হোটেল ওঠেন ওই নারী।

খুলনায় আবাসিক হোটেলে মেয়ের সামনে মাকে ধর্ষণের অভিযোগে ডিবি পুলিশের এসআই জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন জানান, বাগেরহাটের মোংলা থেকে ভুক্তভোগী ওই নারী তার মেয়েকে ডাক্তার দেখানোর জন্য খুলনায় আসেন। রাতে থাকার জন্য মহানগরীর সুন্দরবন হোটেলের তৃতীয় তলায় ৩১৩নং রুমে ওঠেন।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) দিবাগত রাত ২টা ৫০ মিনিটে ডিবির এসআই জাহাঙ্গীর আলম রুমে ঢুকে মেয়ের সামনে মাকে ধর্ষণ করে। এ সময় বাঁধা দেওয়ায় মেয়েকেও ধর্ষণের হুমকি দেয়া হয়। একপর্যায়ে ভুক্তভোগীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন এবং জাহাঙ্গীরকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

ভুক্তভোগী নারীকে খুলনা মেডিকেল কলেজের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version