রবিবার, মে ৩, ২০২৬
Homeজাতীয়ময়না তদন্তের প্রতিবেদন স্পষ্ট অক্ষরে লিখতে হবে : হাইকোর্ট

ময়না তদন্তের প্রতিবেদন স্পষ্ট অক্ষরে লিখতে হবে : হাইকোর্ট

নিউজ টাঙ্গাইল ডেস্ক: মরদেহের ময়না তদন্ত প্রতিবেদন স্পষ্ট অক্ষরে লিখতে সংশ্লিষ্ট চিকিৎসকদের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একটি হত্যা মামলায় আসামির জামিন আবেদনের প্রেক্ষিতে বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি একেএম জহিরুল হকের হাইকোর্ট ডিভশন বেঞ্চ মঙ্গলবার এ নির্দেশ দেন। একইসঙ্গে ময়না তদন্ত প্রতিবেদনের একটি টাইপ কপি ওই প্রতিবেদনের সঙ্গে সংযুক্ত করতে বলা হয়েছে। স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবং সব সিভিল সার্জনকে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।
আদালতে আসামীপক্ষে আইনজীবী ছিলেন এডভোকেট দাস তপন কুমার। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল জমো. সারওয়ার হোসেন বাপ্পী। কক্সবাজারের খুরুশখুল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র সাইফুল ইসলাম হত্যা মামলায় কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. সোলতান আহমদ সিরাজীর দেওয়া ময়না তদন্ত প্রতিবেদন অস্পষ্ট (পড়ার অযোগ্য) হওয়ায় আদালত এ নির্দেশ দেন বলে জানান আইনজীবীরা।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular