Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

যমুনার এক বাঘাইর মাছের দাম ৬০ হাজার টাকা!

জানা গেছে, উপজেলার গোবিন্দাসীর বাসিন্দা বুদ্ধু ও বাবলু জাল নিয়ে যমুনা নদীতে মাছ ধরতে যায়। এসময় তাদের জালে বিশাল আকৃতির এই বাঘাইর মাছটি ধরা পড়লে স্থানীয়দের সহযোগিতায় মাছটি ধরতে সক্ষম হলে মাছটি তারা ভূঞাপুর-তারাকান্দি সড়কের ভূঞাপুর মাছ বাজারে নিয়ে যায়।
এতে মাছের দাম হাকা হয় ৮০ হাজার টাকা। এরপর দামদর শেষে ৪৪ কেজি ওজনের মাছটি ভূঞাপুর ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের কর্মকর্তা আব্দুল লতিফ ৬০ হাজার টাকায় কিনে নেন। এরআগে বৃহৎ আকারের বাঘাইর মাছটি দেখার জন্য বাজারে লোকজন ভিড় জমায়।
মাছ ক্রেতা আব্দুল লতিফ বলেন, ভূঞাপুর মাছ বাজারে গিয়ে দেখি বিশাল ওজনের বাঘাইর মাছ নড়াচড়া করছে। দেখে ইচ্ছে হল কিনতে। পরে দরকষাকষি করে মাছটি ৬০ হাজার টাকায় ক্রয় করি।
মাছ বিক্রেতা বাবলু বলেন, যমুনা নদীতে জাল ফেলেছিলাম। হঠাৎ দেখি জাল টেনে নিয়ে যাচ্ছে কিছু একটা। পরে কৌশলে স্থানীয়দের সহযোগিতায় মাছটি ধরে টেনে তুলতে সক্ষম হই। পরে মাছটি বাজারে নিয়ে ৬০ হাজার টাকায় বিক্রি করেছি। জীবনে প্রথম এতো বড় মাছ জালে ধরা পড়েছে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version