Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

যাদবপুর ইউনিয়ন বিএনপি’র আহবায়ক কমিটি গঠন

 

এম সাইফুল ইসলাম শাফলু :
টাঙ্গাইলের সখীপুরে যাদবপুর ইউনিয়ন বিএনপি’র আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে তিন মাসের জন্য মো. আকবর হোসেন বিএকে আহবায়ক, মো. আতিকুর রহমান আতিককে সিনিয়র যুগ্ম আহবায়ক ও মো. মোতালেব মিয়াকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। শুক্রবার বিকেলে নলুয়া বাছেত খান উচ্চ বিদ্যালয় মাঠে কমিটি গঠন অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপজেলা বিএনপি’র সভাপতি মো. শাহজাহান সাজু, সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন, পৌর বিএনপি সভাপতি মো. নাজিম উদ্দিন মাস্টার,সাধারণ সম্পাদক মীর আবুল হাসেম প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version