Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু আটক

ছবি: সংগৃহীত।

নিজস্ব প্রতিবেদক: বিএনপির কেন্দ্রীয় যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। শুক্রবার (৩ ডিসেম্বর) রাত সাভারের আমিন বাজার থেকে তাকে আটক করা হয় বলে জানা গেছে।

এসময় টুকু’র সাথে থাকা যুবদলের সহ সভাপতি নুরুল ইসলাম নয়ন, ছাত্রদলের সাবেক সহ-সভাপতি জাভেদ হাসান স্বাধীন এবং টুকুর ব্যক্তিগত সহকারী মোখলেসুর রহমানকেও আটক করা হয়।

এ বিষয়টি টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক রাত ১১ টা ১৫ মিনিটের দিকে সত্যতা নিশ্চিত করেছেন।

শফিকুর রহমান খান শফিক জানান, রাজশাহী বিভাগীয় গণসমাবেশ শেষে রাতে ঢাকায় ফিরছিলেন তারা। পথিমধ্যে সাভারের আমিন বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিস্তারিত আরও আসছে….

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version