Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

যেভাবে দেখবেন ব্রাজিল-দক্ষিণ কোরিয়ার হাইভোল্টেজ ম্যাচ

আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হচ্ছে এশিয়ার পাওয়ার হাউস দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়ার সিউলের ওয়ার্ল্ড কাপ স্টেডিয়ামে ম্যাচটি মাঠে গড়াবে আজ বাংলাদেশ সময় বিকেল ৫টায়। ২০১৯-এর পর আন্তর্জাতিক প্রথম প্রীতি ম্যাচ খেলতে যাচ্ছে ব্রাজিল।

ল্যাতিন আমেরিকা ও এশিয়ার দুই ফুটবল পরাশক্তির হাইভোল্টেজ ম্যাচটি সরাসরি দেখা যাবে বেইন স্পোর্টস-৩ এ। এছাড়াও লাইভ স্ট্রিমিং ফুবো টিভিতেও সরাসরি দেখার সুযোগ রয়েছে। সেই সঙ্গে ফেসবুক-ইউটিউবে দেখা যাবে ম্যাচটি।

আসন্ন ২০২২ কাতার বিশ্বকাপে দুই দলই নিজেদের টিকিট নিশ্চিত করেছে। বিশ্বকাপের এবারের আসরেও মোস্ট ফেভারিট দল হিসেবে বিবেচনায় রয়েছে নেইমাররা।

ইনজুরির কারণে এই ম্যাচে খেলা নিয়ে শঙ্কা আছে ব্রাজিলের প্রাণভোমরা নেইমারের। তবে দল হিসেবে ছন্দেই আছে সেলেসাওরা। সবশেষ তিন ম্যাচে প্যারাগুয়ে, চিলি ও বলিভিয়াকে হারিয়েছে ৪-০ গোলে।

এদিকে শেষ প্রীতি ম্যাচে মলদোভার বিপক্ষে সমান ব্যবধানে জয় পেয়েছে এশিয়ার দেশ দক্ষিণ কোরিয়াও। ব্রাজিলের বিপক্ষে আজ তারা মাঠে নামবে সন হিউং মিনের নেতৃত্ব। সদ্য সমাপ্ত ইংলিশ প্রিমিয়ার লিগে ২৩ গোল করে গোল্ডেন বুট জিতেছেন এই ফরোয়ার্ড।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version