Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

যে কারনে মাত্র ১ রান করেও ব্যাট তুললেন কোহলি

News Tangail

একের পর এক সেঞ্চুরি হাঁকিয়ে যাওয়া ভারত অধিনায়ক বিরাট কোহলি বহুবার এই ব্যাট তুলেছেন। কিন্তু লর্ডস টেস্টের দ্বিতীয় দিনে ১ রানে অপরাজিত কোহলি ড্রেসিং রুমে ফেরার কেন ব্যাট তুলে ধরলেন? ভারত অধিনায়কের এই কাণ্ড নিয়ে এখন সোশ্যাল সাইটে শোরগোল চলছে।

ড্রেসিং রুমে ফেরার সময় ১ রানে অপরাজিত ছিলেন কোহলি। লর্ডসের ঐতিহ্যবাহী লং রুম দিয়ে ক্রিকেটারেরা ড্রেসিং রুমে ফেরার সময় সাধারণত তাদের উঠে দাঁড়িয়ে (স্ট্যান্ডিং ওভেশন) সম্মান দেখিয়ে থাকেন সদস্যরা। কোহলি-পূজারা ফেরার সময়ও এই সম্মান পেয়েছেন। ঠিক তখনই লর্ডসের সদস্যদের দিকে তাকিয়ে হাসিমুখে নিজের ব্যাটটা তুলে ধরেন কোহলি। সম্মান পেতে হলে সম্মান যে দিতেও হয়…।

ভারত অধিনায়কের এসব গুণের তুলনা নেই। লর্ডস টেস্টের শুরু থেকেই মহাবিপদে আছে ভারত। অপেক্ষা করছে বড় পরাজয়ের। কিন্তু কোহলির মুখে হাসি লেগেই থাকে। তার ব্যাটও সাবলীল। ভারতের ইনিংসের সপ্তম ওভারে কোহলি চেতেশ্বর পূজারার সঙ্গে জুটি বাঁধার দুই বল পরেই বৃষ্টি নামে। খেলা সাময়িক সময়ের জন্য বন্ধ। চেতেশ্বর পূজারাকে নিয়ে তাই ড্রেসিং রুমে ফেরার সময় লর্ডসের লং রুমে এই মজার কাণ্ড করে বসেন সময়ের ভয়ংকরতম এই ব্যাটসম্যান।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version