Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

যে কারনে সাড়া ফেলেছে বাহুবলীর নতুন টিজার

News Tangail

বিনোদন ডেস্ক : বিশাল সাম্রাজ্য, রাজপ্রাসাদ, মহল, ঘোড়া, যুদ্ধ; এমন সব আয়োজন নিয়ে তৈরি হয়েছিল বাহুবলী-২। বলিউডের বহু হিট ছবিকে টপকে গিয়েছিল বাহুবলী। ভারতীয় গণমাধ্যমে বলা হয়েছে, খুব দ্রুত নেটফ্লিক্সে ‘বাহুবলী’র তৃতীয় পর্ব দেখা যাবে। এর আগেই প্রকাশ হলো তৃতীয় পর্বের টিজার । এরই মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে টিজারটি।

নেটফ্লিক্স জানায়, ছবির তৃতীয় পর্ব মুক্তি পাবে তাদের ডিজিটাল প্ল্যাটফর্মে। ‘দ্য রাইজ অফ শিবগামী’ আনন্দ নীলকান্তের লেখা এই বই থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি এই ওয়েব সিরিজ। ওয়েব সিরিজে মোট ৯টি এপিসোড থাকবে।

‘মহেন্দ্র সিং বাহুবলী কো জিনা হোগা’ এই সংলাপ মনে করলেই বহু দর্শকের চোখের সামনে ভেসে ওঠে এক মহিলার চিত্র। রক্তচক্ষু আর দৃপ্ত কণ্ঠে এক শিশুকে বাঁচানোর চেষ্টা করছেন এক মহিলা। খুব চেনা এই দৃশ্যটি ‘বাহুবলী’-র প্রথম পর্বের। দ্বিতীয় পর্বেও চমক ছিল। এবার তৃতীয় পর্বে দেখানো হবে রাজমাতা শিবগামীর জীবন কেমন ছিল ? ওয়েবসিরিজটির নাম দেওয়া হয়েছে ‘বাহুবলী বিফোর দ্য বিগিনিং।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version