Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

যে দেশকে ব্রাজিল কখনোই হারাতে পারেনি

News Tangail

ফুটবল বিশ্বে সবচেয়ে নন্দিত দেশটির নাম ব্রাজিল। সারা বিশ্বের প্রতিটা দলেরই স্বপ্ন থাকে এই ব্রাজিলের বিপক্ষে খেলা এবং তাদের হারানো। কিন্তু এই ব্রাজিলই আবার একটি দেশকে এখনো হারাতে পারেনি। ভাবতে পারেন সেই দেশটির নাম কি?

হ্যা, আপনার ধারনাতেও হয়তো না থাকা সেই দেশটির নাম নরওয়ে। এই নরওয়ের বিপক্ষে ব্রাজিল ৪টি ম্যাচ খেললেও একটিও জিততে পারেনি।

১৯৮৮ সালে প্রথম ব্রাজিল ও নরওয়ের ম্যাচে খেলাটি শেষ হয় ১-১ গোলে। এরপর দ্বিতীয় বার এই দুই দল মুথোমুখি হয় ৯ বছর পর। সেবার ব্রাজিলকে ৪-২ গোলে হারিয়ে দেয় নরওয়ে। সেই হারের প্রতিশোধ নেয়ার সুযোগ এসেছিল ব্রাজিলের সামনে ১৯৯৮ বিশ্বকাপে। কিন্তু সেবারও ব্রাজিল হেরে যায় ২-১ গোলে। ম্যাচটি ছিল গ্রুপ পর্বের।

এরপর সর্বশেষ ২০০৬ সালে ব্রাজিলের সাথে মুখোমুখি হয় নরওয়ে। এবারো নরওয়ের বাধা পার করতে পারেনি ব্রাজিল। ম্যাচটি শেষ হয় ১-১ গোলের সমতায়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version