জিন্নাতুন্নেছা মারিয়ানা: আজও আমি নয়নের জলে ভাসমান লাশের প্রতিচ্ছবি দেখতে পাই- শুনতে পাই, সেই ধর্ষিতার কাতর চিৎকার মুছে দিতে পারি নি। বাংলার মা-বোনের ত্যাগের হাহা-কার।
ঐ হিংস্র,নিষ্ঠর, মাংসখেঁকো শকুনদের!
তোরা কেন এমন করেছিস।
কেন তোরা বাংলার মাটিতে রক্ত ভাসিয়েছিস, বলতে পারিস কেন?
উত্তর তোদের জানা নেই,
তোরা দিতে পারিসনি
দুঃসসহ মা বোনের মর্যাদার মূল্য-
তোরা নিঃকৃষ্ট পিতৃহীন সন্তান তূল্য।
তোদের কারণে বাধ্য হয়েছি-
ভাসাতে বাংলার মাটিতে রক্তের সাগর,
তোদের কারণে থামিয়েছি রক্ত কান্না-
বুকে চাপা দিয়েছি রক্তাক্ত পাথর।
থামাতে পারিনি আজও,
দুঃখিনী মায়েরর নয়ন শোক,
দেশ জুড়ে বয়ে গেছে-
রক্তে ভেজা তরল দোলক।
ফুল হয়ে রবে ফুটে
তরল শোকে ভেজা কবিতা বলি,
জাগাবো মোরা পুষ্পিত কাননে-
নব নব রক্ত কুসুম কলি।।
জিন্নাতুন্নেছা মারিয়ানা জেনি,
সখিপুর পিএম পাইলট মডেল সরকারি স্কুল অ্যান্ড কলেজ,
সখিপুর টাঙ্গাইল।

