রাণীশংকৈল প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বাচোর গ্রামে অমেলা রাণী (৩৫) নামে এক হিন্দু ধর্মালম্বী গৃহবধু গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করছে। অমেলা রাণী বাচোর গ্রামের অলক চন্দ্রের স্ত্রী।
এলাকাবাসী ও থানা সূত্রে জানা যায়, সোমবার রাতে নিজ বাড়ীর আঙ্গিনায় গাছের ডালের সাথে গলায় রশি বেধে ফাঁস লাগিয়ে অমেলা রাণী আত্মহত্যা করে।
রাণীশংকৈল থানা ওসি (তদন্ত ) খায়রুল আনাম ডন আত্মহত্যার ঘটনার সত্যতা নিশ্চিত করে নিউজ টাঙ্গাইলকে বলেন, থানায় একটি ইউডি মামলা হয়েছে এবং লাশ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও পাঠানো হয়েছে।

