নিউজ টাঙ্গাইল ডেস্ক: মেট্রোরেলের শ্রমিকদের ভুয়া করোনা নেগেটিভ রিপোর্ট দেওয়ার অভিযোগে গ্রেফতার রিজেন্ট হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মিজানুর রহমানের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শনিবার (২৫ জুলাই) তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক ইয়াদুর রহমান। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মইনুল ইসলাম ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
প্রসঙ্গত: মেট্রোরেলের শ্রমিকদের ভুয়া করোনা নেগেটিভ রিপোর্ট দেওয়ার অভিযোগে রিজেন্ট হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মিজানুর রহমানকে ২৪ জুলাই শুক্রবার দিবাগত রাতে গোপালগঞ্জের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন
-
"নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন। 
