রবিবার, মে ১০, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইল সদরলকডাউনে থমকে গেছে টাঙ্গাইল

লকডাউনে থমকে গেছে টাঙ্গাইল

নিউজ টাঙ্গাইল ডেস্ক: করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে টাঙ্গাইল জেলাকে লকডাউন করা হয়েছে। এতে করে পুরো টাঙ্গাইল থমকে গেছে।

সামাজিক দূরত্ব বজায় রাখতে সেনাবাহিনী ও পুলিশ কঠোর অবস্থানে যাওয়ায় কেউ ঘর থেকে বাইরে বের হতে সাহস পাচ্ছেন না। শহরে নেই কোনো যানবাহন। কেউ কেউ জরুরি প্রয়োজনে ওষুধ কিনতে বা বাজার করতে বাইরে বের হলেও তাদের পায়ে হেটেই ফিরতে হচ্ছে বাড়িতে।

টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বিপিএম জানান, জেলায় প্রবেশ করার প্রতিটি সীমান্ত এলাকায় পুলিশের বিশেষ চেকপোস্ট বসানো হয়েছে। এছাড়া প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে।

এতে করে বাইরের কোন যানবাহন বা ব্যক্তি টাঙ্গাইল জেলায় প্রবেশ করতে বা কেউ জেলা থেকে বাইরে যেতে পারছে না। এভাবে সবাই সামাজিক দূরত্ব বজায় রেখে লকডাউন পালন করলে করোনা ভাইরাসের সংক্রমণের ঝুঁকি কমে যাবে। লকডাউনে সবাইকে ঘরে থাকারও পরামর্শ দেন তিনি।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular