Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

লিখিত অভিযোগ ও সংবাদের প্রতিবাদ

গত ২৩ মার্চ দেশ সেরা অনলাইন সংবাদ মাধ্যম নিউজ টাঙ্গাইল এ আমি মো. আমিনুল সিকদার ও আমার দুই ভাই লাল মিয়া ওরফে প্রিন্স এবং মনির সিকদারকে জড়িয়ে “ সখীপুরে ক্রিকেট জুয়াড়ি প্রিন্সের বিরুদ্ধে এলাকাবাসীর গণস্বাক্ষর বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ” শিরোনামে যে সংবাদটি প্রকাশিত হয়েছে সেটি আমাদের দৃষ্টি কুটর হয়েছে।

ওই লিখিত অভিযোগে এলাকাবাসীর গণস্বাক্ষর বলা হলেও মূলত ওই স্বাক্ষরগুলো তাদের পরিবার এবং আত্মিয় স্বজনদের। অভিযোগকারীদের সঙ্গে এলাকায় আমাদের জমিজমা নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছে। তা নিয়ে আদালতে মামলাও চলমান রয়েছে। আমাদের এ বিরোধ নিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান, মেম্বারসহ বেশ কয়েক দফায় সালিশি বৈঠকও করা হয়েছে। ওই লিখিত অভিযোগে আমাদের বিরুদ্ধে ক্রিকেট জুয়া ও মোবাইল গ্রেমস্ জুয়া খেলার যে অভিযোগ করা হয়েছে তা মিথ্যা এবং উদ্দেশ্য প্রনোদিত। আমার ভাই লাল মিয়া ওরফে প্রিন্স বর্তমানে মার্স্টাস শেষ করে টাঙ্গাইল এলএলবিতে অধ্যয়নরত রয়েছেন।

অভিযোগটিতে আমি ও আমার ভাইদের সমাজে হেয় প্রতিপন্ন করার মানসে উদ্দেশ্য প্রনোদিতভাবে করা হয়েছে। লিখিত ওই অভিযোগে আমাদের বিরুদ্ধে যে সকল অভিযোগ আনা হয়েছে সেটি নিন্দা জানিয়ে এলাকার মেম্বারসহ গণ্যমান্য ব্যক্তি আমাদের পক্ষে গণস্বাক্ষর দিয়েছেন। আমরা ওই মিথ্যা লিখিত অভিযোগ ও সংবাদের তীব্র  প্রতিবাদ জানাই।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version