Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

শক্তিবর্ধক ওষুধ খেয়ে তরুণীকে ধর্ষণ! অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু

উত্তরপ্রদেশের উন্নাওতে আবার ধর্ষণের শিকার এক তরুণী। ‌তিনি স্থানীয় একটি কলেজের পড়ুয়া ছিলেন। ধর্ষণের পর গোপনাঙ্গ থেকে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তরুণীর মৃত্যু হয়েছে বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। ধর্ষণের অভিযোগে ২৫ বছর বয়সি এক যুবককে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত যুবকের নাম রাজ গৌতম।

পুলিশ সূত্রে খবর, মৃতা ছাত্রী নিজের বাড়িতে একা থাকার সময় অভিযুক্ত যুবক তাঁকে ধর্ষণ করেন। পুলিশি জিজ্ঞাসাবাদে অভিযুক্ত নিজের দোষ স্বীকার করেছেন। অভিযুক্ত পুলিশকে এ-ও জানিয়েছেন যে, তরুণীকে ধর্ষণের আগে তিনি শক্তিবর্ধক ওষুধ খেয়েছিলেন।

জ্ঞানবাপী মসজিদের ‘শিবলিঙ্গ’ পুজোর অনুমতি চেয়ে মামলা, সোমবারই রায় দিতে পারে বারাণসী আদালত

মত্ত হয়ে নাচতে নাচতে থেমে গেল গতি, হাসতে হাসতে মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক

অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ শেষে পুলিশ সুপার সিদ্ধার্থ শঙ্কর সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, ধর্ষণের সময় ওই তরুণী জ্ঞান হারান এবং অভিযুক্ত তাঁকে রক্তাক্ত অবস্থায় দেখে পালিয়ে যান। পরে তরুণীর বোন বাড়িতে ফিরে তাঁকে অচৈতন্য অবস্থায় বিছানায় পড়ে থাকতে দেখেন।

তরুণীকে হাসপাতালে ভর্তি করানো হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তরুণীকে যে ধর্ষণ করা হয়েছে, ময়নাতদন্তে সেই তথ্যও উঠে এসেছে। শারীরিক নির্যাতনের সময় বলপ্রয়োগ করার কারণে এবং অতিরিক্ত রক্তক্ষরণে তরুণীর মৃত্যু হয়েছে বলে পুলিশের অনুমান।

নির্যাতিতার বাবা এর আগে এক প্রতিবেশী এবং ৬৫ বছর বয়সি এক মহিলার বিরুদ্ধে মেয়েকে খুন করার অভিযোগ এনেছিলেন। তদন্তে নেমে নির্যাতিতার মোবাইল ফোনের তথ্যের ভিত্তিতে গ্রেফতার করা হয় অভিযুক্ত গৌতমকে।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version