Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

শক্তিশালী বাংলাদেশ , জিম্বাবুয়ে তবুও হারাতে চায়

স্পোর্টস রিপোর্ট: ঘরের মাঠে প্রায় অপ্রতিরোধ্য হয়ে উঠেছে টিম বাংলাদেশ। গত তিন বছরে টাইগারদের মাটিতে এসে দাঁড়াতেই পারেনি ভারত-পাকিস্তানের মতো শক্তিশালী দলগুলো। ত্রিদেশীয় সিরিজেও এখন পর্যন্ত নিজেদের সেই দাপট ধরে রেখেছে মাশরাফি বিন মর্তুজার দল। নিজেদের মাঠেই নয়, গত কয়েক বছরের পারফরম্যান্সে টাইগাররা দেশের বাইরেও শক্তিশালী দলের মতোই ক্রিকেট খেলছে বলেই মনে করছেন জিম্বাবুয়ের উইকেটরক্ষক ব্যাটসম্যান পিটার মুর।

আগামী মঙ্গলবার মিরপুরে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে তারা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১২টায়। প্রথম ম্যাচে টাইগারদের সাথে ৮ উইকেটের বড় ব্যবধানেই হেরেছে জিম্বাবুয়ে। এরপর শক্তিশালী শ্রীলঙ্কাও মাশরাফিরদের সামনে পাত্তা পায়নি। টাইগারদের বিপক্ষে মাঠে নামার আগে সোমবার মিরপুরে অনুশীলন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিল মুর। এই দলকে কি বাংলাদেশকে হারাতে পারবে কিনা এমন প্রশ্নে মুর বলেন,“আমরা সতর্ক আছি, বাংলাদেশ ঘরের মাঠে শক্ত দল। আসলে সাম্প্রতিক বছরের পারফরম্যান্সে তারা বাইরেও শক্তিশালী দল হয়ে উঠেছে।”

টাইগারদের দলটির শক্তিমত্তা নিয়ে পিটার মুরের উপলব্ধি করে বলেন,“আমার মনে হয়, তারা স্পিন খুব ভালো খেলে, এটাই বাংলাদেশের সবচেয়ে বড় শক্তির জায়গা। এর সঙ্গে তাদের মোস্তাফিজ-রুবেলের মতো ডেথ ওভারের বোলার আছে, যারা খুবই শক্তিশালী। আমাদের এগুলো মাথায় আছে, সেই অনুযায়ী প্রস্তুতি নিচ্ছি। কাল আমাদের ম্যাচের গুরুত্বপূর্ণ অংশটায় জিততে হবে। আমার মনে হয়, আমাদের সেই সামর্থ্য আছে।”

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version