Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

শপথ নিলেন মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন

শপথ নিলেন মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী মুহিদ্দীন ইয়াসিন

নিউজ টাঙ্গাইল ডেস্ক: মালয়েশিয়ার অষ্টম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন মুহিউদ্দিন ইয়াসিন। আজ রোববার সকালে শপথ নিয়েছেন তিনি। শনিবার মালয়েশিয়ার প্রভাবশালী এই নেতাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন দেশটির রাজা সুলতান আবদুল্লাহ সুলতান আহমাদ শাহ। এর আগে মাহাথির সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন মুহিউদ্দিন ইয়াসিন।

প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ গত গত ২৪ ফেব্রুয়ারি আকস্মিকভাবে পদত্যাগের ঘোষণা দেন প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। পরে প্রধানমন্ত্রী নিয়োগ ও মন্ত্রিসভা গঠনের আগ পর্যন্ত তাকে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছিলেন রাজা সুলতান আবদুল্লাহ সুলতান আহমাদ শাহ

এদিকে পদত্যাগের পর গত বৃহস্পতিবার মাহাথির এক ঘোষণায় জানান, যথেষ্ট সমর্থন পেলে আবারও প্রধানমন্ত্রী পদে ফিরতে রাজি আছেন তিনি।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version