Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

শিক্ষার্থীদের উপবৃত্তির অর্থ বিতরণে প্রাথমিক শিক্ষা অধিদফতরের নতুন নির্দেশনা

 

শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তির অর্থ বিতরণ করতে নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। সোমবার (১৩ জুন) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি প্রদান প্রকল্প-৩য় পর্যায়ের আওতায় গত ২০২০-২১ অর্থবছরের উপবৃত্তি ও কিটসের অবিতরণকৃত ৮৬৪ কোটি ২০ লাখ ৩ হাজার ৫শত টাকা প্রকৃত সুবিধাভোগীদের মোবাইল অ্যাকাউন্টে প্রেরণের কাজ অতি শিগগিরই শুরু হচ্ছে।

টাকা উত্তোলনের ক্ষেত্রে সুবিধাভোগী অভিভাবকরা কোনোরকম ভুল-ভ্রান্তি ও প্রতারণার শিকার যাতে না হন সে জন্য প্রাথমিক শিক্ষা অধিদফতর অভিভাবকদের নিম্নোক্ত নির্দেশনা দিয়েছেন-

★নগদ অ্যাকাউন্টটি (যেটি ২০২০-২১ অর্থবছরে খোলা হয়েছিল) সচল এবং পিন রিসেট করে গোপন রাখতে হবে।

★অ্যাকাউন্ড হোল্ডার/সুবিধাভোগী কোনো অবস্থায়ই তার পিন নম্বর অন্যের সাথে শেয়ার করবেন না।

★অভিভাবক তার নগদ অ্যাকাউন্ট নম্বরের মোবাইলটি নিজের কাছে রাখবেন এবং মেসেজ দেখবেন। সর্বোচ্চ ১৫ দিনের মধ্যে অবশ্যই টাকা ক্যাশআউট করবেন।

★সুবিধাভোগীর মোবাইল অথবা সিমকার্ড হারিয়ে গেলে বা অ্যাকাউন্ট হ্যাক হয়ে থাকলে তা দ্রুত বন্ধ করে সিমকার্ড পরিবর্তনের বিষয়টি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপবৃত্তি বিভাগে জানাতে হবে।

★যে কোনো সমস্যায় অভিভাবক/সুবিধাভোগী সংশ্লিষ্ট প্রধান শিক্ষকের সাথে যোগাযোগ রাখবেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version