Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

শিক্ষা ব্যবস্থা জাতীয়করণসহ ১১ দফা দাবিতে টাঙ্গাইলে শিক্ষকদের বিক্ষোভ মিছিল

News Tangail
নিউজ টাঙ্গাইল ডেস্ক : শিক্ষাব্যবস্থা জাতীয়করণসহ ১১ দফা দাবি আদায়ের লক্ষে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ পালন করেছে শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটি টাঙ্গাইল সদর উপজেলা।
এ উপলক্ষে রোববার দুপুরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুতপূর্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
এর আগে শহীদ মিনার প্রাঙ্গনে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটি জেলা শাখার সমন্বয়কারী আজাহার আলী মিয়া, শিক্ষক নেতা আজহারুল ইসলাম, এস এম আব্দুল আওয়াল, শহিদুল ইসলাম, শামীম আল মামুন, আব্দুল হাকীম, সমরেশ চন্দ্র পাল, জামাল হোসেন, সোলায়মান দেওয়ান প্রমুখ। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিক কর্মসূচিতে অংশ নেন।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version