Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সখীপুরের শোলাপ্রতিমায় মানব কল্যাণ যুব সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুর উপজেলার শোলাপ্রতিমায় সড়কের সৌন্দর্য বৃদ্ধি ও পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে মানব কল্যাণ যুব সংঘ। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে শোলাপ্রতিমা ক্লাব ঘর থেকে শোলাপ্রতিমা ব্রিজ পর্যন্ত নতুন নির্মিত সড়কের দুই পাশে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

মানব কল্যাণ যুব সংঘের সহ-সভাপতি জুলহাস আহমেদ এবং সহ-সাধারণ সম্পাদক নাহিদ ইসলামের নেতৃত্বে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র উপদেষ্টা কামরুল হাসান মুন্না, প্রধান উপদেষ্টা আরিফুল ইসলাম ও উপদেষ্টা আলিম মাহমুদসহ সংগঠনের সদস্যরা।

সংগঠনের সহ-সভাপতি জুলহাস আহমেদ বলেন, পরিবেশ রক্ষা ও এলাকার সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে আমরা ছোট পরিসরে এ কর্মসূচি শুরু করেছি। ধীরে ধীরে এর পরিধি আরও বাড়ানো হবে। একটি সুন্দর ও সবুজ পৃথিবী গড়ে তুলতে মানব কল্যাণ যুব সংঘ ভবিষ্যতেও বিভিন্ন পরিবেশবান্ধব কার্যক্রম নিয়ে মানুষের পাশে থাকবে।

Exit mobile version