Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সখীপুরে অগ্নিকান্ডে তিনটি দোকান পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে বগা প্রতিমা হলুদিয়া চালা বাজারে আগুন লেগে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

বৃহস্পতিবার রাত নয়টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। পুড়ে যাওয়া ওই তিন দোকানের মালিক ইদ্রিস আলী ইদুর ছেলে আবুল কালাম। কালাম দাবি করেন আগুনে তার ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

সখীপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা বোরহান উদ্দিন জানান, বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে আগুনের সুত্রপাত ঘটে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version