Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সখীপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

News Tangail

এম সাইফুল ইসলাম শাফলু: টাঙ্গাইলের সখীপুরে অবৈধভাবে খাস জমির মাটা কাটার দায়ে বিল্লাল হোসেন নামের এক মাটি ব্যবসায়ী ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ৩১ জানুয়ারি সোমবার দুপুরে উপজেলার বড়চওনা এলাকায় আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সুলতানা এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। বিল্লাল হোসেন ওই গ্রামের আবুল হোসেনের ছেলে।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা বলেন, বালিমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর আওতায় অবৈধভাবে মাটি কাটার দায়ে বিল্লাল নামের এক মাটি ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা এ জরিমানা হয়েছে।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version