Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সখীপুরে অরণ্য আবাসনের কমিটি ঘোষণা — সভাপতি আতিকুর সম্পাদক শাফলু

নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইলের সখীপুরে অরণ্য আবাসন উন্নয়নকল্পে ৩৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।

শুক্রবার বিকেলে নিজস্ব কার্যালয়ে নলুয়া শাহিন কলেজ সংলগ্ন অরণ্য আবাসনের প্লট মালিকদের নিয়ে এ কমিটি গঠন করা হয়। এতে মোহাম্মদ আতিকুর রহমানকে সভাপতি এবং সাংবাদিক এম সাইফুল ইসলাম শাফলুকে সাধারণ সম্পাদক করা হয়।

এ সংগঠনের উপদেষ্টা হিসেবে রয়েছেন মাহবুবুল আরেফিন কামাল, মোহাম্মদ আনোয়ার হোসেন এবং শামীম মিয়া। এছাড়া যুগ্ন সম্পাদক হিসেবে খান মোহাম্মদ মনির এবং কোষাধক্ষ্য হিসেবে রয়েছেন মোঃ সহিদুর রহমান।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version