Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সখীপুরে অসহায়দের মাঝে প্রবাসী কল্যান ট্রাস্টের নগদ অর্থ বিতরণ

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে করোনার প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া শতাধিক অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ ও মাস্ক বিতরণ করেছে গজারিয়া ইউনিয়ন প্রবাসী কল্যাণ ট্রাস্ট। রবিবার সকালে উপজেলার গজারিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গন থেকে এ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

বিতরণকালে গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মান্নানের সভাপতিত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন।

এ সময় অন্যদের মধ্যে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান (মহিলা) জাহানারা লুৎফা আনোয়ার, বিআরডিবি ভাইস চেয়ারম্যান নিউজ টাঙ্গাইলের সম্পাদক এম সাইফুল ইসলাম শাফলু, প্রেসক্লাব’র সহ-সভাপতি তাইবুর রহমান, সাংবাদিক জুলহাস গায়েন, এসএম কামাল হোসেন, ইউপি সদস্য শাহাদত হোসেন, ওয়াসিম মিয়াসহ ট্রাস্টের সদস্যরা উপস্থিত ছিলেন।

গজারিয়া ইউনিয়ন প্রবাসী কল্যাণ ট্রাস্ট’র সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোস্তফা সিকদার তাদের সাধ্যমত সহায়তার এ দ্বারা অব্যাহত  থাকবে বলে জানান।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version