Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সখীপুরে অসহায় গরিব- দুস্থদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ

নিজস্ব প্রতিনিধি: সখীপুরে অসহায় গরিব-দুস্থদের মাঝে ঢেউটিন ও নির্মাণবাবদ চেক বিতরণ করা হয়েছে। রোববার দুপুরে উপজেলা পরিষদ হল রুমে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে বরাদ্দকৃত উপজেলার বিভিন্ন গ্রামের ৯৩ জন উপকারভোগীর মাঝে ৯৮ বান্ডিল ঢেউটিন ও ২লাখ ৭৯ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো. আমিনুর রহমানের সভাপতিত্বে স্থানীয় সংসদ সদস্য এড. জোয়াহেরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুস্থদের মাঝে ঢেউটিন ও চেক তুলে দেন।

এ সময় উপজেলা আ.লীগের সভাপতি কুতুব উদ্দিন আহম্মেদ, সাধারণ সম্পাদক শওকত সিকদার, সহকারী কমিশনার (ভূমি) আয়শা জান্নাত তাহেরা, থানার (ওসি) আমির হোসেন, প্রেসক্লাবের সভাপতি শাকিল আনোয়ার, মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. এরশাদুল আলম, কালিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ কামরুল হাসান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনামুল হক বিআরডিবি’র চেয়ারম্যান কেবিএম রুহুল আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে রোববার সকালেদুর্যোগ ও প্রশমন দিবস পালন উপলক্ষে একটি শোভাযাত্রা বের করা হয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version