Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সখীপুরে আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে জাহাঙ্গীর তালুকদারের শোভাযাত্রা

নিউজ টাঙ্গাইল ডেস্কঃটাঙ্গাইলের সখীপুরে আসন্ন পৌরসভা নির্বাচনে দলীয় মনোনয়ন পেতে মোটরসাইকেল শোভাযাত্রা ও সমাবেশ করেছে উপজেলা যুবলীগের সাবেক সভাপতি জাহাঙ্গীর তালুকদার। সোমবার বিকেলে সূর্যতরুণ স্কুল এন্ড কলেজের মাঠে থেকে প্রায় দুই হাজার মোটরসাইকেল নিয়ে পৌরসভার প্রত্যেকটি ওয়ার্ড প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে পৌরসভার মোখতার ফোয়ারা চত্বরে বিশাল এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে জাহাঙ্গীর তালুকদার বলেন, পৌরসভার জনজরিপে এগিয়ে থাকা ব্যক্তিকে দলীয় মনোনয়ন দিন।

যারা বিভিন্ন সময় নৌকা মার্কার বিরোধীতার করেছে তাদের যেন দলীয় মনোনয়ন না দেয়া হয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version