Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সখীপুরে আদিবাসী নারী ধর্ষণ মামলার প্রধান আসামিসহ গ্রেফতার দুই

এম সাইফুল ইসলাম শাফলু: টাঙ্গাইলের সখীপুরে রাতের আধারে বাড়ি থেকে ডেকে নিয়ে  এক আদিবাসী নারীকে  ধর্ষণ করার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামিসহ দুইজনকে গ্রেফতার করেছে টাঙ্গাইল ডিবি পুলিশ। সোমবার দিবাগত রাতে  অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি উপজেলার হাতিবান্ধা ইউনিয়নের বাজাইল বড়চালা গ্রামের টেংগু সরকারের ছেলে দীনা সরকারকে (৩৩) জেলার দেলদুয়ার  থেকে এবং অপর আসামি একই গ্রামের নারায়ন সরকারের ছেলে মন্টু  সরকারকে (  ৩২) মির্জাপুর থেকে গ্রেফতার করা হয়।

গত ১০ জুন বৃহস্পতিবার গভীর রাতে তারা মদ পান করে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ওই নারীর বাড়িতে যায়। পরে তাকে বাড়ির বাইরে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এসময় তারা এতে ওই নারীর শরীরের বিভিন্ন জায়গায় কামড়িয়ে আহত করে।   আহত  নারী টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসা নেন। পরে  কিছুটা সুস্থ্য হলে গত ১৩ জুন রবিবার  ওই নারী বাদী হয়ে দীনা সরকারকে প্রধান করে তিন জনের নামে সখীপুর থানায় মামলা করেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version