Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সখীপুরে আন্তজেলা ডাকাত দলের সদস্য তুলা গ্রেফতার

News Tangail

এম সাইফুল ইসলাম শাফলু: টাঙ্গাইলের সখীপুরে পুলিশ ও জনতার দাওয়া খেয়ে পালানোর সময় আন্তজেলা ডাকাত দলের অন্যতম সদস্য তুলা মিয়া (৩৫) জনতার হাতে আটক হয়েছে । মঙ্গলবার ভোর রাতে উপজেলার পাহাড়কাঞ্চনপুর প্রাইমারী স্কুলের পাশে একটি জঙ্গল থেকে তাকে আটক করা হয়।

আটককৃত ডাকাত তুলা মিয়া টাঙ্গাইল পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের অলুয়া এলাকার মৃত জলিল উদ্দিনের ছেলে। সে স্থানীয় একটি ডেকোরেটরেও কাজ করে বলে জানায়। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে।

জানা যায়, সোমবার রাতে উপজেলার নলুয়া-টাঙ্গাইল সড়কের বেড়বাড়ীর বুড়িবাঈদ ব্রীজের পাশে রাস্তায় জঙ্গলের গাছ কেটে দুপাশের যানবাহনের গতিরোধ করে ডাকাতির চেষ্টা চালায় এক দল ডাকাত। পরে পুলিশ ও স্থানীয় জনতার দাওয়ায় ডাকাত দলের সদস্যরা দৌড়ে পালিয়ে যায়।

মঙ্গলবার ভোররাতে পাহাড়কাঞ্চনপুর এলাকার মুসুল্লিরা মসজিদে ফজর নামাজ পড়তে যাওয়ার সময় জঙ্গলের ভেতর কথা কাটাকাটির শব্দ শুনতে পান। মুসুল্লিরা এগিয়ে গেলে ডাকাতরা দৌড়ে পালিয়ে যায়। এ সময় আন্তজেলা ডাকাত দলের অন্যতম সদস্য তুলা মিয়াকে দেশীয় অস্ত্রসহ আটক করা হলেও অন্যরা পালিয়ে যায়। মঙ্গলবার সকালে তুলা ডাকাতকে উত্তম মাধ্যমের পর পুলিশের হাতে তুলে দেয় জনতা ।

সখীপুর থানার ওসি (তদন্ত) মো. লুৎফর রহমান বলেন- আন্ত:জেলা ডাকাত দলের অন্যতম সদস্য তুলা মিয়াকে জিঙ্গাবাদ শেষে রিমান্ড চেয়ে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে। অন্যদেরও গ্রেফতারের চেষ্টা চলছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version